ফের ভাঙন শুরু মানিকচকে, মালদা।

নিজস্ব প্রতিবেদক

,মালদা , 




 ফের ভাঙন শুরু মানিকচকে। মথুরাপুরে শুক্রবার দুপুরে মানিকচকের মথুরাপুরের শংকরা নদী সংলগ্ন ঘাটে ব্যাপক ভাঙন দেখা যায় । 

 একটি বড় শিব মন্দির সহ কয়েকটি গাছ তলিয়ে সহ বাঁধের একটি অংশ গেছে ইতিমধ্যেই নদীগর্ভে। যে কোন সময় বাঁধ ভেঙে বিপত্তি হতে । 

ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন মানিকচক ব্লক বিডিও সুরজিত পন্ডিত,মানিকচক ওসি দেবব্রত চক্রবর্তী সহ প্রশাসনের আধিকারিকরা , তৎপরতার সঙ্গে শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজ। স্থানীয় মানুষদের জানায় যে কোনো সময় ভাঙন হলে তলিয়ে যাবে মানিকচক ব্লকের মথুরাপুর, মানিকচক, নাজিরপুর সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার। 




 আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেছে বাঁধ সংলগ্ন এলাকার মানুষজন । আতঙ্কে গোটা মানিকচকবাসী। মানিকচক ব্লক বিডিও সুরজিত পন্ডিত বলেন খবর পেয়ে ছুটে এসেছি এলাকায় দেখলাম বাঁধের এটা অংশ নদীগর্ভে তলিয়ে গিয়েছে । 

ঘটনা খুব দ্রুত ঘটেছে । পুলিশ নির্দেশ দেওয়া হয়েছে ভাঙন এলাকা থেকে মানুষদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাবার জন্য ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...