কালী পূজো শেষ।বিসর্জনের পালা।

মালদা, ৩০ অক্টোবর : 

কালী পূজো শেষ। এবার বিসর্জনের পালা। সোমবার থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। 




ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে কাঠামো পরিষ্কার এবং বিসর্জনের ব্যবস্থা করা হয় রামকৃষ্ণ মিশন ঘাটে। 

মহানন্দা নদীতে জল বেশি থাকার কারণে প্রতিমা বিসর্জন করেন পৌর কর্মীরা।




 যন্ত্র চালিত করাত দিয়ে কাঠামো পরিষ্কার করে পৌর কর্মীরা। 

বুধবার বিসর্জনের ঘাট পরিদর্শনে যান ইংরেজবাজার পৌরসভার পুরপ্রধান নিহার রঞ্জন ঘোষ। তিনি বলেন, নিরাপত্তার জন্য পৌর কর্মীরা প্রতিমা বিসর্জন করবেন। কারণ নদীতে এখন প্রচুর জল রয়েছে। কোন দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণে বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং পৌর কর্মীরা সব সময় ঘাটে উপস্থিত থাকবেন। 


প্রশাসনের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত হয় সোমবার থেকে বুধবার পর্যন্ত কালী প্রতিমা বিসর্জন করা হবে। বুধবার সকাল থেকে বিভিন্ন ক্লাব সংগঠনে কালী প্রতিমা বিসর্জন শুরু হয় মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাটে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...