সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে তাদের এবারের থিম ""মাতৃ স্নেহের প্রতিদান""।




নিজস্ব প্রতিবেদক,

 উঃ দিনাজপুর। 

 পঞ্চমীর সন্ধ্যা রাতে উত্তর দিনাজপুর জেলার থিম পূজা নামে পরিচিত কালিয়াগঞ্জের নসিরহাট সার্ব্বজনিন দূর্গা পূজা সূভ উদ্ধোধন হয়ে গেল। এবারের সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে তাদের এবারের থিম ""মাতৃ স্নেহের প্রতিদান""। 

পঞ্চমীর সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে পূজার সূভ উদঘাটন করে কালিয়াগঞ্জ থানার আইসি আশিষ দোলাই। 




এদিনের অনূষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,পূজা কমেটির সভাপতি স্বপন সরকার,বিশ্ব হিন্দু মঠের স্বামীজি সিবাত্মানন্দ মহারাজ সহ বিশিষ্ট জনেরা। 

এদিন সন্ধ্যায় পূজা মন্ডপের উদ্ধোধনের আগে এলাকায় বেশ কিছু গাছ লাগানো হয় বিশ্ব উষ্ণায়নের কথা চিন্তা করে। 


 ক্লাব সম্পাদক স্বপন সরকার জানান,তাদের পূজা বরাবর থিম পূজা করে এসেছে।

এবারে সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে তাদের থিম " মাতৃ স্নেহের প্রতিদান"।

 কারন আমাদের ভদ্র সমাজে কিছু ক্ষেত্রে দেখা যায় বাবা ও মারা তাদের তাদের ছেলে মেয়েদের সব রকম কষ্টের মধ্য দিয়ে সমাজে প্রতিষ্টত করে।সেই ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হবার পড় তাদের বাবা ও মা কে তার যগ্য সন্মান দেয় না। 




তাদের অবহেলিত করে রাখে কিংবা বৃদ্ধা শ্রমে রেখে আসে।

 যাতে আগামীতে কোন ছেলে মেয়েরা নিজেদের বাবা ও মা কে নিজেদের সাথে রাখে সেই বার্তাকে তুলে ধরতে "মাতৃ স্নেহের প্রতিদান "। 

যা ইতিমধ্যেই পঞ্চমীর সন্ধ্যা থেকে মানুষের ঢলের মধ্য দিয়ে সারা ফেলে দিয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...