বোলপুর
জন্ম হইতে দীর্ঘ পথ অতিক্রান্ত করে ইয়ং টাউন ক্লাব আজ ৫০ তম বছরে পদার্পণ করল ।
ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষের প্রাক্কালে আয়োজিত করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের এবং ক্লাবের অতীত ও বর্তমানের খেলোয়াড়দের নিয়ে প্রীতি ম্যাচের।
স্বাধীনতা দিবসে ক্লাব প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধম্যে সূচনা হয় সুবর্ণ জয়ন্তী বর্ষের।
আগামী ১৫ ই আগস্ট থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে , ইয়ং টাউন ক্লাব বোলপুরের সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎসব পালন করা হবে।
ক্লাবের সভাপতি অজয় ঘোষের কথায়- দীর্ঘ পথ অতিক্রান্ত এই ক্লাব বোলপুর তথা বীরভূমের গর্ব।
আগামী দিনে এই ক্লাব আরো উন্নতির পথে এগিয়ে যাবে সকলের সহযোগিতা তার জন্য দরকার। ক্লাবের সাধারণ সম্পাদক শ্রীনাথ ঘোষের কথায় -'এই ক্লাব এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে শুধু জেলা স্তর নয় রাজ্যস্তরে বিভিন্ন খেলোয়াড় প্রতিনিধিত্ব করেছে, যা বোলপুর বাসী তথা সমস্ত বীরভূম বাসীর কাছে গর্বের বিষয়'।
