সোশ্যাল মিডিয়াকে অস্ত্র করে গঙ্গার চরে ত্রান বিলি করলো সেভ হিউম্যানিটির সদস্যরা ।




=================== 

সোসাল মিডিয়ার ত্রানের আবেদন জানিয়েছিলো স্বেচ্ছাসেবি সংস্হা " সেভ হিউম্যানিটির" সদস্যরা । তাতেই সারা পেয়ে প্রায় দুই  নৌকা ত্রান জোগাড় হয়। সেই ত্রান গঙ্গা নদীর  "গোল ঢাব" ও হামিদপুর চরে বিতরণ করলো সেভ্ হিউম্যানিটির সকল সদস্যরা ।

 গোলঢাবের ছাড়াও বানুটোলা,কার্তিক মন্ডল টোলা, বাজার পাড়া, হামিদপুর চরে গ্রামের প্রায় 300 টা পরিবার কে  সেভ হিউম্যানিটির সদস্যরা ত্রান বিতরন করে ।

প্রতিটি পরিবারের হাতে 3 কেজি করে চিঁড়া, এক কেজি গুড়, 10 প্যাকেট বিস্কিট, মোমবাতি,দেশলাই ইত্যাদি দেওয়া হয় ।

 এছাড়াও সংস্হা টি জ্বর, ব্যাথা, সর্দি, পায়খানার ঔষুধ পত্র এবং জল পরিশোধন করা ট্যাবলেট দেওয়া হয় । 

সেভ হিউম্যানিটির কর্নধার  রবিউল ইসলাম জানিয়েছেন, " সংস্থার সদস্যরা নিজে, সোসাল মিডিয়ার মাধ্যমে, বাজারে বাজারে সাহায্য উঠিয়ে ফান্ড তৈরি করে কাজ টা করি।

 সোসাল মিডিয়ায় আমরা  ব্যপক সারা পায় ।এই চর এলাকা প্রায় 15 দিন ধরে ডুবে আছে, ওখানকার স্থানীয় পঞ্চায়েত, ব্লক বা জেলা প্রশাসন এখন অবদি কোন রকমের সাহায্য করেনি। 

চরম করুন অবস্থায় ওরা কেউ কেউ 3-6 দিন ধরে না খেয়ে জলের উপরে বসবাস করছে। 

সবার বাড়িতে এক গলা পর্যন্ত জল। বিভিন্ন ধরণের অসুখে আক্রান্ত ।

পানীয় জলের প্রচুর সমস্যা। এছাড়াও বিষাক্ত সাপের উপদ্রব প্রচুর। ওদের আরো প্রচুর ত্রান দরকার । আমরা  সাধ্য মতো ত্রান দিলাম।

 আমরা চাই  হামিদপুর চর এলাকার এই মানুষদের সাহায্যার্থে  যেন সবাই এগিয়ে আসে নইলে চরবাসীদের আরো  করুণ অবস্থা হবে ।" ।।।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...