কাশীনগর স্কুলে চুরির ঘটনায় অধরা অভিযুক্তরা

নবাব মল্লিক,

 রায়দিঘী: 





 পূজার ছুটি চলছে স্কুলে। এরমাঝেই স্কুলে চুরি হয়ে যায়। প্রথমে ঘটনাটি কারুর নজরে আসেনি। তবে স্কুলের মাঠে খেলতে আসা স্থানীয় স্কুলের ছাত্ররাই দেখতে পায় স্কুলের তালা ভাঙা। শোরগোল পড়ে যায় এলাকায়‌। 

স্কুলের মধ‍্যে উকি দিতেই দেখা যায় চুরি হয়ে গিয়েছে স্কুলের অফিস রুম।

 খবর দেওয়া হয় প্রধান শিক্ষক তুষার কান্তি হালদারকে। তিনি তড়িঘড়ি স্কুলে এসে দেখেন ভাঙচুর করা হয়েছে স্কুলের অফিস রুম। 

ভিতরে প্রবেশ করে তিনি লক্ষ্য করেন অফিস রুমের সমস্ত আলমারি ভাঙা। ভাঙা হয়েছে লকারগুলিও।

 তবে কম্পিউটার রুমের কোনোরকম ক্ষতিসাধন করতে পারেনি চোর। তবে সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করার পর স্কুলের প্রধান শিক্ষক আনুমানিক ৪০০০০ টাকা ক্ষতি হয়েছে বলে পুলিশকে অভিযোগ জানিয়েছেন। 

তবে পুলিশসূত্রে খবর স্কুল ছুটি থাকায় চুরি যাওয়ার সাম্ভাব‍্য তারিখ অনুমান করা যাচ্ছে না। 

অভিযুক্তদের খোজে তল্লাশি চলছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুদিনের মধ‍্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...