মালদা মডেল মাদ্রাসার শতবর্ষ পূর্তি উৎসবের তোড়জোড় শুরু ,

নিজস্ব প্রতিবেদক,

মালদাঃ

   ১৯১৫ সালে মালদা শহরে গড়ে ওঠে মালদা মডেল মাদ্রাসা। জনাকয়েক সংখ্যালঘু শিক্ষা অনুরাগীরা এটি গড়ে তোলে। 

 ১৯২২ সাল পর্যন্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার সুযোগ ছিল।১৯২৩ সালে মালদা মডেল মাদ্রাসা ষষ্ঠ শ্রেণীতে উন্নীত হয়। ১৯০৭ সালে বিনয় সরকারের নেতৃত্বে মালদা জাতীয় শিক্ষা সমিতি গঠিত হয়।






আর এই সমিতিকেই অনুসরণ করেই তৎকালীন মুসলিম শিক্ষা অনুরাগী খান সাহেব আব্দুল গনির নেতৃত্বে মালদা মুসলিম শিক্ষা সমিতি তৈরি হয়। এই সময় তারা সিদ্ধান্ত নেয় মুসলিমদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে এমন এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যেখানে স্বদেশী শিক্ষার পাশাপাশি বিদেশি শিক্ষা ও ধর্মীয় শিক্ষাও দেওয়া যায়। 

 যেটা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মর্যাদা পায়। তারপরই ১৯১৫ সালে গড়ে ওঠে মালদা মাদ্রাসা। 

এই শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন জমিদার আশুতোষ চৌধুরী,পঞ্চানন মজুমদার,চাচোলের রাজা শরৎ চন্দ্র রায় চৌধুরী,আব্দুল গনি,আবেদ আলী খান,মুন্সি পেয়ার মোহাম্মদ সহ একাধিক শিক্ষানুরাগী মানুষজন। 




মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা খান আব্দুল গনি কলকাতা মহামেডান স্পোটিং ক্লাবেরও প্রতিষ্ঠাতা। তাই মালদা মডেল মাদ্রাসার ইউনিফর্ম ও মহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সির রং এখনো সাদা কালো। ধীরে ধীরে পর্যায়ক্রমে মালদা মডেল মাদ্রাসা উচ্চমাধ্যমিকে উন্নীত হয।বর্তমানে ইতিহাস বিজরিত শিক্ষাপ্রতিষ্ঠান ১০৪ বছরে পদার্পণ করেছে। প্রশাসনিক অচলাবস্থা থাকায় শতবর্ষ পূর্তি অনুষ্ঠান বিলম্বিত হলেও ২০২০ সালে মালদা মডেল মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা শতবর্ষ পূর্তি অনুষ্ঠান পালনের উদ্যো গ্রহণ করেন।

 মালদা মডেল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ তৌসিফ বিশ্বাস বলেন ২০২০ সালের জানুয়ারি মাসে আমরা ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষপূর্তি অনুষ্ঠান করতে চলেছি। শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের অনুষ্ঠান সূচি তৈরি করা হয়েছে। বর্ণাঢ্য প্রভাতফেরী, নাটক,বিজ্ঞান প্রদর্শনী, সেমিনার,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুনর্মিলন উৎসব নিয়ে জমজমাট কর্মসূচি থাকছে তিন দিন ধরে। শতবর্ষের স্মারক হিসেবে স্কুলের তোরন তৈরি করা হয়েছে।

 ১১ই জানুয়ারি তোরণটির উদ্বোধন করা হবে।বিশিষ্ট সাহিত্যিক লেখক,কবিরা যেন অনুষ্ঠানে আসেন তারও চেষ্টা চলছে।এমনকি উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রী,শিক্ষা মন্ত্রী কিংবা পুর নগর উন্নয়নমন্ত্রী যে কোন একজন থাকতে পারেন বলে মালদা মডেল মাদ্রাসা সূত্রে জানা গেছে। 




 এছাড়াও উপস্থিত থাকবেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান সহ আধিকারিকরা।একাধিক অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠানের শেষ দিন বসবে কাওয়ালির আসর। সব মিলিয়ে ঐতিহ্যবাহী মালদা মডেল মাদ্রাসার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বসতে চলেছে চাঁদের হাট।

অনুষ্ঠানসূচি ও পরিকল্পনায় এমনটায় ইংগিত মিলেছে। অনুষ্টান নিয়ে আশাবাদী মালদা মডেল মাদ্রাসা কর্তৃপক্ষ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...