তৃণমূল নেতা খুনের প্রতিবাদে ধিক্কার মিছিল করলো ন্যাশনাল ঠিকা শ্রমিক ইউনিয়ন।

নিজস্ব সংবাদদাতা, 

পূর্ব মেদিনীপুর,

  গত নবমীর রাতে পাঁশকুড়া মাইসরা নিজের পার্টি অফিসে খুন হন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শা।




 ইতিমধ্যে একজন কে পুলিশ গ্রেফতার করেছে।

 পরিবহন ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী কুরবান শা পরিবারকে আশ্বস্ত করেছে। কিন্তু 10 দিন কেটে গেলেও এখনও পর্যন্ত খুনের কিনারা করতে পারেনি পুলিশ। 

মৃত তৃণমূল নেতা স্ত্রী তথা মাইসোর অঞ্চলের প্রধান সাবেনা বানু খাতুন অভিযোগ করেন বিজেপি নেতা আনিসুর রহমান ও ভারতী ঘোষের খুন করিয়েছে। 

ইতিমধ্যে কলকাতা ফরেনসিক দল মাইসোর পার্টি অফিসে গিয়ে নমুনা সংগ্রহ করেছে।




 আজ কোলাঘাট থানার মেছেদা একটি ধিক্কার মিছিল বের করেন কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন ন্যাশানলিস্ট ঠিকা শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা ও শান্তিপুর এক নম্বর অঞ্চলের প্রধান ও কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন ন্যাশনাল ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আলী নেতৃত্বে ধিক্কার মিছিল বের হয়।

 এই মিছিলের কয়েকশো ঠিকা শ্রমিক ইউনিয়নের কর্মী-সমর্থকেরা যোগ দেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...