মালদা-
শালিসিসভায় জামাইকে ডেকে গলা কেটে খুনের চেষ্টার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।
ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় কোপ মারা হয়েছে। এমনকী তার আগে ব্যাপক মারধরও করা হয় বলে অভিযোগ।
শ্বশুবাড়ির শাশুড়ি-সহ ৪ মামা শ্বশুরের নামে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুখুরিয়া থানা এলাকায়।
আশঙ্কাজনক অবস্থায় গ্রামের মানুষেরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যালে।
পুলিশ জানিয়েছে, জখম জামাইয়ের নাম রাহামুতুল্লা শেখ(৩৪)। রতুয়া-২ ব্লকের মির্জাতপুরে তাঁর বাড়ি। একই গ্রামে তাঁর শ্বশুরবাড়ি। বছর দেড়েক আগে তাঁর বিয়ে হয়।
পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে স্বামী-স্ত্রী’র সঙ্গে কথা কাটাকাটি হয়।
এরপর রাগ করে স্ত্রী বাপের বাড়ি চলে যান। এই ঘটনাকে ঘিরে শালিসিসভা ডাকে শ্বশুরবাড়ির লোকেরা।
সোমবার দুপুরে রাহামুতুল্লাকে একরকম জোর করে ডেকে নিয়ে যাওয়া হয় শ্বশুবাড়িতে। সেখানে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।
জখম রাহামুতুল্লার এক ভাগনি তাসলিমা খাতুন অভিযোগ করে বলেন,‘স্বামী-স্ত্রী’র গন্ডগোল কোন বাড়িতে হয় না। মামার সঙ্গে মামির কোনও সাধারণ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
তারপর মামি তাঁর বাপের বাড়ি চলে যান। এদিন দুপুরে মামা বাড়িতে খেতে বসে। ওই সময় মামার মোবাইলে ফোন আসে।
শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে শালিসিসভায় ডাকে। মামা ভাতের থালা ছেড়ে চলে যায়।
কিছুক্ষণ পর শুনছি মামার গলা কাটা হয়েছে। আমরা অভিযুক্তদের উচিৎ শাস্তি চাই।’
