মহাষ্টমীতে পূজামণ্ডপে পুষ্পাঞ্জলী দিতে ভক্তদের ভিড়।




মালদা, ০৬ অক্টোবর : 

মহাষ্টমীতে পূজামণ্ডপে পুষ্পাঞ্জলী দিতে ভক্তদের ভির। রবিবার সকাল থেকে নতুন পোশাক পড়ে মণ্ডপে মণ্ডপে ভিড় লক্ষ্য করা যায় ভক্তদের। 




অন্যদিকে মালদা শহরের রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা উপলক্ষে অষ্টমীতে কুমারী পূজার আয়োজন করা হয়। পূজো দেখতে হাজারো ভক্তরা ভিড় জমান সেখানে।

 ছোট্ট একটি কন্যাশিশুকে দেবীর আসনে বসিয়ে নিষ্ঠার সাথে তাকে পূজো করা হয়। পুজোর আয়োজন করেন রামকৃষ্ণ মিশনের স্বামীজিরা। 

এদিন পূজো দেখতে রামকৃষ্ণ মিশনে উপস্থিত ছিলেন, দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুম নূর প্রমূখ। 




মহাষ্টমীর দিন রামকৃষ্ণ মিশন রোডে ভিড় সামলাতে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। দূরদূরান্ত থেকে বহু ভক্ত কুমারী পূজা দেখতে রামকৃষ্ণ মিশন মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন। এদিন নিয়ম নিষ্ঠার সাথে কুমারী পূজার আয়োজন করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...