পূর্ব মেদিনীপুর ,
গান্ধীজীর ১৫০ তম শুভ জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানাতে দীঘা থেকে গান্ধী
সংকল্প যাত্রা শুরু করলো পূর্ব মেদিনীপুর জেলার ভারতীয় জনতা পার্টির কাথি সাংগঠনিক শাখা।
"স্বচ্ছতা সেবা " এই অভিযান কে সামনে রেখে নিউ দীঘার উন্নয়ন পর্ষদ ভবনের সামনে থেকে বিশেষ ট্যাবলো সহ বর্ণাঢ্য সহকারে মাদল বাজিয়ে শতাধিক কর্মী সমর্থন পদ যাত্রায় অংশ নেন।
এদিনের পদযাত্রায় জেলা ও রাজ্যস্তরের নেতৃত্বেরা উপস্থিত ছিলেন। কয়েক দিন ব্যাপী এই পদযাত্রা জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবে বলে জানান বিজেপির জেলা সভাপতি অনুপ চক্রবর্তী।

