সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত রাখলো জামায়াতে ইসলামী হিন্দের হাওড়া জেলা শাখা ।




সেখ মহঃ আরিফুল্লা, প্রতিবেদক।


এবি বঙ্গনিউজ,






  সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত রাখলো জামায়াতে ইসলামী হিন্দের হাওড়া জেলা শাখা শারদীয় দুর্গোৎসবের দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসা ও তৃষ্ণা নিবারণের জন্য মিষ্টান্ন এবং জলের ব্যবস্থা নিয়ে মহাসপ্তমী, 

মহাঅষ্টমী এবং আজ মহানবমীতে চলবে এই ক্যাম্প। জামাআতে ইসলামী হিন্দ হাওড়া জেলার ব্যাবস্থাপনায় উলুবেড়িয়া ষ্টেশন রোডে "রেনবো পলি ক্লিনিক " 




এর সামনে প্রাথমিক চিকিৎসা ও জল বিতরন শিবির চলছে।




 মহাসপ্তমী, মহাষ্টমী এবং মহানবমী এই তিনদিন বিকাল ৩ টা থেকে রাত্রি ১১ টা পর্যন্ত চলছে এই শিবির। 




স্টল থেকে অমুসলিম ভাই বোনেদের বিনা মূল্যে 'কুরআনের' বাংলা অনুবাদ, নবী জীবনী পুস্তিকা ও ইসলাম সম্পর্কে বিভিন্ন বিষয়ের ফোল্ডার বিতরন করা হচ্ছে।ইসলাম সম্পর্কে এবং নবী সম্পর্কে জানতে অমুসলিম দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।




 " এসো সেই কথার দিকে যা তোমাদের এবং আমাদের মধ্যে এক এবং অভিন্ন "কুরআনের এই কথা কে সামনে রেখে উদ্যোক্তারা বলেন"নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখ মিলন মহান "কবির এই কথা কে বাস্তবে রূপ দিতে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ব এবং ভালোবাসার বন্ধনে একে অপরকে আবদ্ধ করতে আমাদের উচিত একে অপরকে জানা এবং বোঝা। 




আমরা যদি একে অপরের ধর্মকে ভালো করে জানি এবং বুঝি  তবেই আমাদের মধ্যে সম্প্রীতি গড়ে উঠবে এবং গড়ে উঠবে একটা সুন্দর ভারত বর্ষ।শিবিরে উপস্থিত ভলেন্টিয়ার দের ধন্যবাদ জ্ঞাপন করেন হাওড়া জেলা জামায়াতে ইসলামী হিন্দের হাওড়া জেলা সভাপতি  নুর আহমেদ মোল্লা সাহেব এবং সহকারী জেলা সভাপতি জুলফিকার আলী মোল্লা সাহেব।




উলুবেড়িয়ার বিশিষ্ট সমাজসেবী ও বুদ্ধিজীবী ফাল্গুনী দত্ত মহাশয় কে বাংলা কোরআন শরীফ ও দাওয়াতি পুস্তক উপহার দেওয়া হলো উপহার তুলে দিলেন হাওড়া জেলা জামায়াতে ইসলামী হিন্দের দাওয়াত ইনচার্জ স্কুল শিক্ষক সেখ আলিমুদ্দিন সাহেব, প্রমুখ।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...