উঃ দিনাজপুর,
রাজ্যের মুখ্যমন্ত্রীর জন প্রতিনিধি থেকে শুরু করে তৃনমূলের কর্মিদের সর্বদা সাধারন মানুষদের পাশে দাঁড়াতে বলেছে। মূখ্যমন্ত্রীর বার্তায় অনুপ্রাণিত হয়ে আজমীর শরিফ যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত যাত্রীদের পাশে দাঁড়ালেন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী।
পথ দুর্ঘটনা ঘটে উত্তর দিনাজপুর জেলার চোপড়া সোনাপুর এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে নাগরাকাটা থেকে একটি বেসরকারি বাসে করে ৭০ জন যাত্রী আজমীর শরিফ যাওয়ার পথে চোপড়ার সোনাপুর এলাকায় বাসটির চাকা বাস্ট হওয়ার ফলে পাল্টি খায় এবং বেশ কয়েকজন আহত অবস্থায় চোপড়া দলীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন আছে।
স্থানীয় সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী মোঃ সাহিদ আলম ঘটনাটি শুনতে পেরে তড়িঘড়ি তাদেরকে তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং গত রাত থেকে এই পর্যন্ত তাদের খাওয়া-দাওয়া এবং আজমির শরিফ যাওয়ার ব্যবস্থা করেন।বেশকয়েকজন আজমীর শরীফ যেতে না চাইলে তাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন।

