এবি বঙ্গ নিউজ,পূর্ব বর্ধমান।
পূর্ব বর্ধমান জেলা পুলিশ, বর্ধমান মহিলা থানা ও বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে বর্ধমানের বিজয়রাম আদিবাসী পাড়া এলাকার প্রায় ১০০জন দুস্থ মানুষকে নিয়ে পুজো পরিক্রমা করা হলো।
এর সঙ্গে ছিল মন্তেশ্বর এর কানপুর গ্রামের মাতৃহারা চার কন্যা যাদের পাশে থাকার অঙ্গীকার করেছে সহযোদ্ধা।এদিনের কর্মসূচিতে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বর্ধমান শহর ও শহর সংলগ্ন জায়গায় ঠাকুর দেখা।
দুপুর খাওয়া দাওয়া পরে আবার ঠাকুর দর্শন।
সঙ্গে ছিলেন বর্ধমান মহিলা থানা আধিকারিক নন্দিতা সাহা মজুমদার, বর্ধমান সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক প্রীতিলতা বন্দোপাধ্যায়, রাজ কলেজের অধ্যাপক ওম শংকর দুবে, সুরজ প্রসাদ,মহিলা পুলিশ কর্মী, প্রমূখ।
বলা বাহুল্য এই ১০০ জন দুস্থ বাচ্চাদের কয়েকদিন আগেই নতুন বস্ত্র তুলে দেয়া হয়েছিল সহযোদ্ধার উদ্যোগে।
