হাওড়া জয়পুর, ঝিখিরা,,, বাবু হক,,
,
রাজ্যের হুগলি জেলার চন্দননগরে অন্যতম জগদ্ধাত্রী পূজা, লাখো লাখো ভক্ত শিষ্যের সমাগম ঘটে।
ংসাবেকি আনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করে প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা ও আতোষবাজী সাথে চলে নানা ধরনের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রদর্শনী, নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রানুষ্ঠান ,বস্ত্র বিতরণ,অন্নকূট, বালকভোজন, ভূরিভোজ, নাটক, যাত্রা ,ইন্দ্রজাল, ক্রীড়ানুষ্ঠান, মেলা, হাজারো বিকিনির ডালি সাজিয়ে বসে বিক্রেতারা হরেকরকম দোলনা ঝোলনা আরো কতকিছু।
প্রবীণ ও নবীন সমন্বয়ে নানান রকম অনুভুতির অনুষ্ঠান। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা উপস্থিত হন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের ভিড় সামলাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আঁটোসাঁটো ব্যবস্থা থেকে।
নভেম্বরের প্রথম সপ্তাহে কয়েক দিনের জন্য জগদ্ধাত্রী পুজোয় বাংলা বাঙালি মেতে ওঠে বাংলার উৎসব মুখর পরিবেশে বাঙালির প্রাণের কৃষ্টি সংস্কৃতি লোকাচার কালচার আতিথিয়েতায় চিরাচরিত রীতি নীতি অনুসারে ও আধুনিকতার ছোঁয়ায় গ্রাম থেকে শহরএলাকায় চন্দননগরে।
ঠিক তেমনি হাওড়া জেলার জয়পুর থানার ঝিখিরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝিখিরা দক্ষিণ চক্রবর্তী পাড়ায়, প্রায় তিনশত বছর পূর্বে স্বপ্না দেশে জগদ্ধাত্রী পূজা শুরু করেন সূর্য কুমার চক্রবর্তী সিংহ বাহিনীর মূর্তি,ঐ সময়ে বলীদেওয়া হতো কিন্তু কয়েক পুরুষ পর দেবেন্দ্র ও নগেন্দ্র চক্রবর্তী র সময় হঠাৎ করে বলীর সামগ্রীর বিপদ ঘটায় সেই থেকে চালকুমড়া কে বলীদেওয়া হয়। এবছর ছয় নভেম্বর বুধবার দিন ,
একিদিনে নবমী তে তিন বার ধরে পূজিত হবেন সিংহবাহিনী জগদ্ধাত্রী র পূজা স্হায়ী মন্দিরে , নিত্যদিন পূজিত হন। বহু অলৌকিক ঘটনার ঘনঘটা পরিবেষ্টিত চক্রবর্তী বাড়িতে সিংহ বাহিনী মূর্তি র জগদ্ধাত্রী । চক্রবর্তী বাড়ির প্রবীণ সদস্য প্রাক্তন শিক্ষক ও কবি লেখক বিনয় শংকর চক্রবর্তী আমাদের প্রতিনিধিকে বিস্তারিত ঘটনা জানালেন।
দুই দিনের পূজায় চক্রবর্তী বংশধর, এছাড়াও ভক্ত,শিষ্য দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে মন্দির প্রাঙ্গণ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা উপস্থিত হবেন বলে জানা যায়। সাবেক রীতি নীতি মেনে দুই দিনের পূজানুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কবির পুত্র অনুপ চক্রবর্তী।

