অন্য পূজা,স্বপ্ন খোঁজা", বারুইপুর।




"বারুইপুর :---উজ্জ্বল সরকার।

 অন্য পূজা,স্বপ্ন খোঁজা" এই আবহে বারুইপুরের সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা নড়িদানা স্বপ্নসন্ধান গত ২রা অক্টোবর, মহত্মা গান্ধীর জন্য দিনে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করলো স্বপ্নদীপ কর্মশালার মাধ্যমে।




 এই কর্মশালায় প্লাস্টিক দূষণ থেকে প্রকৃতি ও পরিবেশ কে বাঁচাতে কার্যত যুদ্ধ ঘোষণা করা হয়।

এই কর্মশালায় প্লাস্টিক দিয়ে তৈরী ইকোব্রিকসের ব্যবহারিক প্রয়োগের পাঠ হাতেকলমে নিলো ছাত্রছাত্রীরা।তারা বানালো বসার মোড়া,ইকোটব, ইকোটব।

প্লাস্টিকের ব্যাগের বিকল্প হিসাবে তৈরি হলো কাপড়ের ও কাগজের ব্যাগ।




আর বিগত বছরগুলোর মতো জারী ছিলো স্বপ্নদীপ বানানোর তৎপরতা।

 যা থেকে উপার্জিত অর্থ ব্যয়িত হয় স্বপ্নসন্ধান পুস্তক সমবায় নির্মাণের কাজে।এই কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো। 

৬৬জন ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করে।

কর্মশালার শেষে ছিলো গণ খিচুড়ি ভোজন এবং গানের আয়োজন।




 যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 'গানের দল' এর উদাত্ত গান। যে গান মানুষের,লড়াইএর ও সমাজবদলের স্বপ্নে উচ্চকিত সেই গান সবার হৃদয় ছুঁয়ে যায়।

পরিবেশ সচেতনতা ও প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের Education For All এর সদস্যরা। 

অনুষ্ঠান শেষ হয় মানব বন্ধনে গাওয়া We shall overcome গানের মাধ্যমে এই সমাজ,সভ্যতাকে বাঁচানোর দৃপ্ত শপথে।

সংস্থার সম্পাদক সুমিত মন্ডল বলেন এই কর্মশালার ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে।জারী থাকবে জাত,পাত,ধর্ম,ভুলে মানুষ কে একত্র করার নিরন্তর প্রয়াস।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...