নির্মীয়মান মসজিদের একাংশ ভেঙে পড়ে এক শ্রমিকের গুরুতর জখম হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।




নিজস্ব প্রতিবেদক,

 উঃ দিনাজপুর, 

নির্মীয়মান মসজিদের একাংশ ভেঙে পড়ে এক শ্রমিকের গুরুতর জখম হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 জানা গিয়েছে,উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বলঞ্চা এলাকার বাসিন্দা মাসরারুল হক পেশায় রাজমিস্ত্রি শ্রমিক পুরানা স্টেশন বস্তি এলাকায় এক মসজিদের নির্মাণ কার্যে যুক্ত ছিলেন।




 আচমকা নির্মীয়মান মসজিদের পিলারের একাংশ মাসরারুল হকের কোমড়ের নিচে ডান পায়ের উপর ভেঙে পড়ে।

 তড়িঘড়ি স্থানীয়রা ওই শ্রমিককে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেছেন।

 খবর পেয়ে শ্রমিকের পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন।




 এদিকে এদিনের ঘটনায় নির্মীয়মান মসজিদকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...