,হরিশ্চন্দ্রপুর থানা ক্যাম্পাসে অবস্থিত কালীপুজো দীর্ঘ ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে, এটা দীর্ঘদিন ধরেই হরিশ্চন্দ্রপুর থানা কালীপুজো নামে পরিচিত ছিল এখন হরিশ্চন্দ্রপুর থানা পাড়া সর্বজনীন কালীপুজো রূপান্তরিত হয়েছে|
এ পুজো হিন্দু-মুসলিম জাতিভেদ ঊর্ধ্বে উঠে সম্প্রদায় সম্প্রীতির পুজো হয়ে উঠেছে |
এই পুজোর এক সপ্তাহ ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নরনারায়ন সেবা, গরীব দুস্থদের কম্বল বিতরণ থেকে শুরু করে প্রায় সবকিছু হয়ে আসছে |
পুজো কমিটির পক্ষ থেকে কার্যকরী সভাপতি আজিজুর রহমান ও সেক্রেটারি প্রণব দাসরা জানান এই পুজো প্রায় 80 বছর ধরে হয়ে আসছে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে|
এই কালী পূজা উপলক্ষে হরিশ্চন্দ্রপুরবাসী মিলনমেলা হয়ে উঠে পুজো প্রাঙ্গণে |
হরিশ্চন্দ্রপুর থানার অফিসার সুবীর গুন জানান হরিশ্চন্দ্রপুর থানা এবং গ্রামবাসী মিলে এই পুজো হয়, এই পুজোতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নরনারায়ন সেবা গরীব-দুস্থদের কম্বল বিতরণ থেকে শুরু করে সব কিছু হয়ে থাকে, সম্প্রদায়ের সম্প্রীতির বার্তাও বহন করে |

