ঝাড়গ্রাম,
আয়োডিনের অভাবজনিত রোগজাতীয় প্রতিরোধ কর্মসূচির অনুষ্ঠান হয়ে গেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে।
আয়োডিন মানব শরীরের জন্য অত্যাবশ্যকীয় একটি উপাদান। তাই আয়োডিন
সাধারণ মানুষের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যদিও এ বিষয়টিকে কেউই গুরুত্ব দিয়ে থাকে না । আয়োডিনের অভাব হলে শারীরিক বৃদ্ধি বা গঠনের বড় ধরনের প্রভাব পড়ে।
তাই আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধ কার্যক্রম ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের উপকারিতার বার্তাকে সামনে রেখে গোপীবল্লভপুর ১ নং ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে একটি পদযাত্রা হয়।
এদিনের পদযাত্রাটি গোপীবল্লভপুর সুপার স্পেশালিট হাসপাতাল থেকে হাতিবাড়ি মোড় পর্যন্ত হয়।

