উঃ দিনাজপুর,
পূর্বপুরুষের দেওয়া তামার হাঁড়ির ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চারজন জখম হওয়ার ঘটনায় চাকুলিয়া থানার দলিয়া বাজার এলাকায়।
ঘটনাাা চারজন আহত হয়েছে।তাদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনায় পরিবারের পক্ষ থেকে চাকুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
জানা গিয়েছে, চাকুলিয়া থানার চৌকাই এলাকার বাসিন্দা মহম্মদ জাবির আলম তাঁর ভাই সালামকে পূর্বপুরুষের দেওয়া তামার হাঁড়ি অনুষ্ঠানের জন্য দিয়েছিল।
সেই হাঁড়ি জাবির আলম ফেরত চাইলে সালাম রাজী হয়নি। জাবির আলম দলিয়া বাজার থেকে বাড়ি ফেরার সময় সালাম দলবল নিয়ে জাবিরকে মারধর করতে শুরু করে।
জাবিরকে মারধর করতে দেখে জাবিরের ভাই জাফর আলম ও কাকাতো ভাই মুনাজির আলম, আলি অসগররা জাবিরকে বাঁচাতে গেলে সালাম তাঁদেরও ধরে মারধর করে বলে অভিযোগ।
খবর পেয়ে জাবিরের ভাইপো মুন্না মুস্তাক ঘটনাস্থলে পৌঁছে জখমদের কানকি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা জাবির আলমকে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করে।
জাবিরের ভাই জাফর আলম ও কাকাতো ভাই মুনাজির আলম, আলি অসগররা কানকি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জাবিরের ভাইপো মুন্না মুস্তাক বলেন, পূর্বপুরুষের দেওয়া তামার হাঁড়ি নিয়েই সালাম আমার কাকা ও ভাইদের মারধর করেছে।
ওই হাঁড়িতেই আমাদের পরিবারের অনুষ্ঠানের খাবার রান্না করা হয়।
ওরা আমার কাকাকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল। আমরা চাকুলিয়া থানায় সালামদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।
