পালিত হলো রাবন বধ অনুষ্ঠান, মালদা।




নিজস্ব প্রতিবেদক,

মালদা, ০৮ অক্টোবর : 

 মালদা কালীতলা ক্লাবের উদ্যোগে,২৪ তম রাবন বধ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মালদা শহরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে। দশমীর সন্ধ্যায় রাবণ মহিরাবন ও কুম্ভকর্ণের মূর্তি পুরানো হয়। 

রাম লক্ষণ সেজে দুই বালক তীর ধনুক দিয়ে রাবণ বধ করে। 

এরপর শুরু হয় আতশবাজি। প্রচুর মানুষের সমাগম হয় জেলা ক্রীড়া সংস্থার মাঠে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রীকৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শুভেন্দু চৌধুরী, বিভিন্ন দপ্তরের আধিকারিক ও অতিথিরা।




 এদিন বিকেল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে। 

সন্ধ্যা হতেই রাবণ বধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধরনের আতসবাজি ফাটানো হয় সেখানে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...