পূর্ব মেদিনীপুর,
পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার আঁচাইপুর গ্রামের ঘটনা। মৃতের নাম 27 বছরের অসীমা গায়েন। অশোক গায়েন এর সাথে বিয়ে হয় অসীমা।
অসীমা এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অসীমা শশুর মদন গায়েন বলেন গতকাল 14 অক্টোবর সোমবার দুপুরে খাওয়া-দাওয়ার পর অসীমা আচরণে অসঙ্গতি দেখা যায়।
তার কিছুক্ষণ পর আমার নাতি অরিত্র গায়েন এসে জানান মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। যদিও ছোট্ট ছেলে অরিত্র জানান আমার মাকে আমার দাদু ও আমার বাবা মেরে টাঙিয়ে দিয়েছে।
অসীমা ভাই খোকন পাঁজা জানান আমার দিদির বাড়িতে সংসারিক অশান্তি লেগেই থাকত। সকালে দিদির সাথে কথা বলেছি দুপুরে খবর আছে দিদি মারা গিয়েছে। আমার ধারনা আমার দিদি কে মেরে টাঙ্গিয়ে দিয়েছে।
তমলুক থানার পুলিশ অসীমা স্বামী,শ্বশুর, ও শাশুড়ি কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে।

