বোলপুর,,
বোলপুর শহরের সুপ্রাচীন নেতাজী ক্লাব। বিগত বছরের মতই এবছর ও যথেষ্ট আড়ম্বরের সহিত আয়োজন করেছে শ্যমপুজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
প্রায় ৫-৬ লক্ষ টাকার বাজেট রয়েছে এবছরের পুজোর। মূলত আদিবাসী পট চিত্র ও আলপনার মাধম্যে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ।
ক্লাবের সম্পাদক সংলাপ বিশ্বাস এর কথায়- এবছর আমাদের পুজো ৫২ তম বর্ষে পদার্পণ করেছে। আমাদের যে মণ্ডপ সজ্জার উপকরণ সেগুলি সব ই প্লাস্টিক বর্জিত।
এক কথায় সমাজের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা দিতে চাই যে প্লাস্টিক বর্জন করুন এবং সুস্থ্য স্বাভাবিক পরিবেশ গড়ে তুলুন।
এছাড়াও পুজোর পাশাপাশি রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন।


