রেল সহ বিভিন্ন রাষ্ট্রাত্ত সংস্হার বেসরকারী করণের বিরুদ্ধে সমাবেশ:ই আর এম ইউ,

মহঃসাইফুল ইসলাম,

ব্যারাকপুর:




 ইর্স্টান রেলওয়ে মেন্স ইউনিয়নের পক্ষ থেকে ব্যারাকপুর প্ল্যাটফর্মে বর্তমান কেন্দ্রীয় সরকারের রেল সহ বিভিন্ন রাষ্ট্রাত্ত সংস্হার বেসরকারী করণের বিরুদ্ধে সমাবেশের আয়োজন করা হয়। 

রেল কর্মচারীদের প্রতি কেন্দ্র সরকারের বিমার্তৃসুলভ আচরণ ও জনবিরোধী নীতি প্রয়োগ,বিশেষ করে রেলসহ বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারী করণের প্রতিবাদে ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন বা ই আর এম ইউ-এর পক্ষ থেকে জোন ও ডিভিশন ভিত্তিক সমাবেশের মাধ্যমে কর্মী তথা জনগণের ক্ষোভ কে সরকারের দৃষ্টি গোচরে আনার এটি একটি প্রয়াস।

 কেন্দ্র সরকারের প্রতি হুঁশিয়ারির সুরে বিভিন্ন বক্তারা রেল শ্রমিকদের স্বার্থে বক্তব্য রাখেন। কর্মচারিদের পুরানো পেনশন প্রকল্প ফিরিয়ে আনা ও কর্মীছটাই রধ সহ একাধিক দাবি কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে সরকারের নিকট পৌঁছনোর প্রতিশ্রুতি দেন সমাবেশে উপস্থিত নেতৃত্ব বৃন্দ।




 প্রসঙ্গত কেন্দ্র সরকারের রেল কারখানা,রেল,লোকো পাইলট,গার্ড,স্টেশন,বি এস এন এল,এয়ার ইন্ডিয়া,ব্যাঙ্ক প্রভৃতি কে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেন ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের কেন্দ্রীয় ফিনান্স সেক্রেটারি মি.দীলিপ দত্ত চৌধুরী ,অরগানাইজিং সেক্রেটারি মি.অমিত কুমার বর্মন সহ ব্যারাকপুর শাখার বিভিন্ন নের্তৃত্ব। 

বতর্মান কেন্দ্রীয় সরকারের প্রতিটি জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি শোনা যায় এদিনের সমাবেশ থেকে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...