রেল লাইনের ধার থেকে ক্ষতবিক্ষত এক মানসিক ভারসাম্যহীন মহিলার মৃতদেহ উদ্ধার করল মালদা রেল পুলিশ।




নিজস্ব প্রতিবেদক,

মালদাঃ

 রেল লাইনের ধার থেকে ক্ষতবিক্ষত এক মানসিক ভারসাম্যহীন মহিলার মৃতদেহ উদ্ধার করল মালদা রেল পুলিশ। 

ওই মহিলার নাম বা পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার সকালে কালিয়াচকের জামিরঘাটা ষ্টেশনের কাছে রেল লাইনের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা।

 খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই মহিলাটি জামিরঘাটা স্টেশন চত্বরে কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছিলেন।

 আজকে সকালে তাকে রেল লাইনের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পাওয়া যায়। রেল পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। 

তবে বয়স আনুমানিক ৩০ বছরের কাছাকাছি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...