উঃ দিনাজপুর।
হাতে আর কয়দিন তার পড়েই দেবী উমার পূজা আরম্ভ, কয়েকদিন যাবত আকাশে মন ভারি। সারাদিন ধরেই ছিপছিপ করে বৃষ্টি হয়ে চলেছে।
কয়েকদিন বৃষ্টি হবার কারনে বেহাল হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি ব্লকের টুঙ্গিদিঘি বাসস্টন্ড থেকে লোহাতারা ২ গ্রাম পঞ্চায়েত পর্যন্ত রাস্তা বেহাল হয়ে পড়েছে।
স্থানীয় মানুষ থেকে ব্যবসায়ীদের অভিযোগ স্থানিয় জন প্রতিনিধি থেকে ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতিকে জানানো সত্তেও কোন সুফল হয়নি।
ফলে সমস্যায় সাধারন মানুষ থেকে শুরু করে ব্যসায়ীরা।
একদিক রাস্তা বেহাল তার উপর বৃষ্টি ফলে পূজার বাজার বেহাল,কারন রাস্তায় জল জমে থাকায় সাধারন মানুষ থেকে ক্রেতারা পূজার বাজারে বেরহচ্ছেন না।
আর টুঙ্গিদিঘি এলাকায় উত্তর দিনাজপুর জেলার নজর কাড়া পূজা গুলির মধ্যে অন্যতম পূজা করনদিঘি সার্ব্বজনীন দূর্গা পূজা হয়।
পূজা দেখতে সমস্যায় হবে সাধারন মানুষদেই৷ এই পথ দিয়ে প্রতিদিন কয়েকশো লোক চলাচল করে প্রতিদিন।
যাতে পূজার মর্শুমে সাধারন মানুষদের যাতে সমস্যা না হয় করনদিঘি সার্ব্বজনীন দূর্গা পূজা কমেটির সদস্য তথা জেলা যুব তৃনমূল সভাপতি গৌতম পাল এগিয়ে আসেন৷
তিনি নিজ উদ্যোগে জেলা পরিষদের কর্মাধক্ষ্য পম্পা পালের কাছে জানান,এবং তার কথা সাড়া দিয়ে সাধারন মানুষের সুবিদার্থে উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের রিপিয়ারিং ও মেন্টেনেন্স ফান্ড থেকে ১ কিলোমিটারের উপরে যাতাযাতের জন্য সংকারের কাজ শুরু হয়েছে।
যাতে পূজার মরষূমে সাধারন মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের সমস্যা না হয়।খুশি এলাকার মানুষ থেকে শুরু করে ব্যবায়ীরা।

