সম্প্রীতির মেলবন্ধন ঘটিয়ে গণভাইফোঁটা বোলপুরে

অরিত্র ঘোষ, বোলপুর,,



     বোলপুর নাগরিক সমিতি, বোলপুর সতিঘাট উন্নয়ন কমিটি ও বোলপুর মহকুমা আইনি পরিষেবার যৌথ উদ্যোগে পালিত হল সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীকী স্বরূপ গণ ভাইফোঁটা ।

 জাতি-ধর্ম-বর্ণ উঁচু-নিচু ভেদাভেদ ভুলে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে প্রায় ৩০০ জনের মধ্যে আড়ম্বর ভাবে পালিত হল ভাই ফোঁটা । 

উপস্থিত ছিলেন বোলপুরের বিভিন্ন শ্রেণীর মানুষ জনেরা, ছিলেন সমাজের যারা প্রকৃত কান্ডারি সেই শিক্ষক, ডাক্তার ,পুলিশ ও উকিলেরা। 

 ছিলেন শান্তিনিকেতন থানার অফিসার ইনচার্জ কস্তুরী মুখার্জি মহাশয়া। 

 বোলপুর নাগরিক সমিতির সভাপতি মানবেন্দ্র ভৌমিক জানান - "সমস্ত মানুষের মধ্যে ঐক্যের বন্ধন গড়ে তোলার উদ্দেশ্যেই এই মিলন মেলা ও গণ ভাইফোঁটা। 




আগামী দিনে সমাজে বৃহত্তর সম্পর্ক গঠনের উদ্দেশ্যে এই ধরনের কাজ আরো করা হবে।" 

বেরগ্রাম পল্লী সেবা নিকেতন উচ্চ বিদ্যালয় এর শিক্ষিকা তথা সমাজসেবী মাননীয়া প্রতিভা গাঙ্গুলী এর কথায়- "এই ধরনের কর্ম যজ্ঞে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। 

 জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্দেশ্যে এই যে গণ ভাইফোঁটা তা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। 




আগামী প্রজন্মকে এই ধরনের মহৎ কাজে উদ্বুদ্ধ করতে পারলে হয়তো বা সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।"

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...