প্রধান শিক্ষককে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একটি ডেপুটেশন দিতে গেলে এদিন বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।





নিজস্ব প্রতিবেদক,

মালদা ১ অক্টোবর: 

প্রধান শিক্ষককে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একটি ডেপুটেশন দিতে গেলে এদিন বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এর চন্ডিপুর হাই স্কুলে।




পরবর্তীতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে আনে। 

ওই বিদ্যালয় পড়ুয়াদের অভিযোগ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন দুর্নীতিতে জর্জরিত হয়ে পড়েছে এই দাবি নিয়ে আজকে প্রধান শিক্ষককে ডেপুটেশন দিতে গেলে প্রধান শিক্ষকের আশ্রিত কিছু বহিরাগত দুষ্কৃতীরা আমাদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে। 

যদিও এই ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী।তিনি জানান আমার বিরুদ্ধে পুরোপুরি মিথ্যা অভিযোগ আনা হচ্ছে এবং বিদ্যালয় ও কিছু অভিভাবকেরা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। 

 জানা যায়, স্কুলের ভর্তি ফি সরকার নির্ধারিত টাকার থেকে দ্বিগুণ নেওয়া হয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন ফি দ্বিগুণেরও বেশি নেওয়া হয় পড়ুয়াদের কাছ থেকে বলে অভিযোগ।

 এমনকি সময় পেরিয়ে গিয়েছে বলে অজুহাত দিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বেশ কিছু ছাত্রের কাছ থেকে দু হাজার টাকা করে আদায় করা হয়েছে বলেও অভিযোগ।

 সরকারি নানা তহবিল থেকে স্কুলে বই কেনা, খেলাধুলোর সরঞ্জাম কেনার জন্য প্রচুর টাকা দেওয়া হয়। ভর্তির সময় ডোনেশনের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে লক্ষলক্ষ টাকা আদায় করা হয়। 

কিন্তু তা দিয়ে কোনও উন্নয়ন হয় না বলে অভিযোগ। এছাড়া স্কুলে মিড ডে মিল নিয়ে ব্যাপক দুর্নীতি চলছে বলে অভিযোগ। 

খাবারের মান এতটাই খারাপ যে গড়ে দিনে ৫০ থেকে ৬০ জন ছাত্র খাবার খায়। যদিও প্রতিদিন বিল পাঠানো হয় ৪০০ থেকে ৫০০ জনের বলে অভিযোগ। 

এমনই একাধিক দুর্নীতির অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ছাত্র ও অভিভাবকরা। 

মালদহের হরিশ্চন্দ্রপুরের চন্ডীপুর হাই স্কুলে মঙ্গলবার ওই বিক্ষোভের ঘটনাটি ঘটে। 

ছাত্র-অভিভাবক সংগ্রাম কমিটির নেতৃত্বে ওই বিক্ষোভ-আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক বলেও তারা দাবি করেছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...