লক্ষীপূজোর একদিন পর ফের দূর্গোৎসবে মেতে উঠলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দারা।

নিজস্ব প্রতিবেদক, 

উঃ দিনাজপুর, 


 লক্ষীপূজোর একদিন পর ফের দূর্গোৎসবে মেতে উঠলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দারা। 




অষ্টমীর দূর্গা নামে পরিচিত এই দূর্গাপুজোকে ঘিরেই এলাকার বাসিন্দাদের আনন্দ উৎসব। 

চোপড়ার মাঝিয়ালি গ্রামপঞ্চায়েতের নন্দকিশোরগছ গ্রামে আজ থেকে চারদিন ধরে চলবে দূর্গাপুজো আর তার সাথে মেলা। 

এলাকার হিন্দু মুসলিম সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক সম্প্রীতির মিলনমেলা হয়ে উঠবে নন্দকিশোরগছ গ্রাম।




 পূজোকে কেন্দ্র করে প্রাচীন জহড়া মেলা পূজার উদ্দীপনাকে বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ। 

পূজো ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং হাজার হাজার দর্শনার্থীদের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তৃনমূল কংগ্রেস পরিচালিত চোপড়া পঞ্চায়েত সমিতি। 

 উত্তর দিনাজপুর জেলার চোপড়ার নন্দ কিশোর গছ এলাকার এই অষ্টমীর দুর্গা পূজা এবার ১৩২ বছরে পা দিল। শতাব্দী প্রাচীন পুজোতে এখনো প্রাচীন রীতি মেনেই চলে এই পুজো। 

একচালার দূর্গাপ্রতিমায় এখানে স্থান পেয়েছে নারায়ন, শিব ও কামদেব দেবতা সহ ২৮ টি দেবদেবীর মূর্তি। 



চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজহারউদ্দিন জানান, এ বিষয়ে পঞ্চায়েত সমিতির থেকে সহযোগিতা করা হয়।

সব ধর্মের মানুষ উপস্থিত হন এখানে। কয়েক লক্ষ লোকের সমাগমে যাতে দর্শনার্থীদের জন্য কোনও সমস্যা না হয় সে বিষয়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

 বিহার বাংলার পাশাপাশি বাংলাদেশ থেকে হাজারো মানুষের ভিড়ে রীতিমতো জমে ওঠে এই জহড়া মেলা।

 সেখানে উপস্থিত হন অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষও। আর তাই এই মেলা হয়ে উঠেছে এক সম্প্রীতির মেলা।

শারদীয়া দুর্গাপূজা শেষ হবার আটদিনের মাথায় এই পূজা শুরু হয় বলে একে অষ্টমী দুর্গা পূজা হিসেবেও অনেকেই অভিহিত করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...