শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। মৃতর নাম বলরাম হরিজন(২৯)। ঘটনাটি ঘটে বিষ্ণুপুর থানার পানাকুয়ার নিসদেরচক এলাকায় শনিবার সকালে।
মৃতর পরিবারের অভিযোগ,স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজন।
বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন যুবকের মা ফুলকুমারি হরিজন।
বিষ্ণুপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্ত্রানিয় ও পুলিস সুত্রে খবর, ৬ বছর আগে বিষ্ণুপুরের কেওড়াডাঙ্গা এলাকার বাসিন্দা বলরাম হরিজনের সাথে প্রেম করেই বিয়ে হয়েছিল বিষ্ণুপুরের নিসদেরচকের বাসিন্দা সুনন্দা হরিজনের।
তাদের এক কন্যা আছে। বলরাম ডাব বিক্রি করে।
প্রায় সময় ধরে দম্পতির মধ্যে নানা কারনে অশান্তি লেগে থাকতো।
বলরামের মামা ভজু প্রামানিক বলেন, সুনন্দা বাপের বাড়ি থেকে বাবা,মা,দাদাকে ডেকে এনে বলরাম কে মারধোর করতো।
এই ভাবেই কিছুদিন চলার পর বলরামকে নিয়ে সুনন্দা তার বাপের বাড়িতে ওঠে। বেশ কিছুদিন আগে বলরাম জানতে পারে সুনন্দার সাথে কারুর অবৈধ সম্পর্ক আছে। এই নিয়ে প্রতিবাদ করলে আবার অশান্তি শুরু হয়েছিল।
এর জেরেই বলরাম কে মারধোর করেছিল তারা। সুনন্দা সহ তার বাপের বাড়ির লোকজন বলরাম কে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়ে আমাদের খবর দেয় আত্মহত্যা করেছে।অন্যদিকে সুনন্দার কাকা নবকুমার মন্ডল বলে,মিথ্যা অভিযোগ করেছে বলরামের বাড়ির লোকজন।
বলরাম নেশা করতো এই নিয়ে অশান্তি ছিল দম্পতির মধ্যে।সেই কারনেই আত্মহত্যা করেছে। বিষ্ণুপুর থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
--

