দক্ষিণ দিনাজপুর,২৬ শে অক্টোবর;
লটারির দোকানে ছেয়েছে যাত্রী প্রতিক্ষালয়, যাত্রী প্রতিক্ষ্যালয়ে দাড়াতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে নিত্য যাত্রীদের।
শুধু তাই নয় যাত্রী প্রতিক্ষ্যালয় এর দুটি প্রবেশ পথেই লটারির দোকান থাকায় বাস এসে দাঁড়ালে প্রতিক্ষ্যালয় থেকে সময় মতন বেরিয়ে আস্তে পারছেন না নিত্য যাত্রীরা।
ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর কালিতলা এলাকায়।যাত্রীরা বিষয়টি নিয়ে খতিয়ে দেখার আর্জি প্রশাসনের কাছে জানিয়েছেন।
বালুরঘাট থেকে মালদা গামী ৫১২নম্বর জাতীয় সড়কের ধারে গঙ্গারামপুর এর কালিতলা এলাকায়, ২০১৩সালে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের থেকে একটি যাত্রী প্রতিক্ষ্যালয় তৈরি করা হয় ,
।ঝড়বৃষ্টি হোক বা প্রখর রোদ যাত্রীরা যেন একটি ছাওনির নিচে থাকতে পারে সেই জন্যই তৈরি যাত্রী প্রতিক্ষ্যালয়।কিন্তু বর্তমানে সেই চিত্র উল্টো লটারির দোকানে ছেয়ে গিয়েছে যাত্রী প্রতিক্ষ্যালয়
।যার মধ্যে রমরমিয়ে লটারির ব্যবস্যা চালিয়ে যাচ্ছে কিছু ব্যবসায়ী।
যাত্রী প্রতিক্ষ্যালয়ে দাড়াতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে নিত্য যাত্রী সহ মহিলা যাত্রীদেরও।যাত্রী প্রতিক্ষ্যালয়ে এমন লটারি ব্যবসা দেখে কিছুটা ধন্ধে পড়ছেন যাত্রীরা।শুধু তাই নয় যাত্রী প্রতিক্ষ্যালয় এর দুটি প্রবেশ পথেই লটারির দোকান থাকায় বাস এসে দাঁড়ালে প্রতিক্ষ্যালয় থেকে ব্যাগপত্র নিয়ে সময় মতন বেরিয়ে আস্তে পারছেন না যাত্রীরা,যার ফলে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের।
ছাত্র– ছাত্রীরাও কিছুটা অসুবিধার মধ্যে যাত্রী প্রতিক্ষ্যালয় থেকে বাস ধরে গন্তব্য স্থলে পৌঁছাতে হচ্ছে।প্রশাসন বিষয়টি দেখুক এমনি আর্জি জানিয়েছেন যাত্রীরা।
এবিষয়ে দুই জন যাত্রী জানিয়েছেন,লটারি দোকান গুলো যাত্রী প্রতিক্ষ্যালয় এর ভিতরে বসায় আমাদের দাড়িয়ে থাকতে কিছুটা অসুবিধা হয়।
এবিষয়ে এক মহিলা যাত্রী জানিয়েছেন,লটারির দোকান ভিতরে থাকায় বড়ো বড়ো ব্যাগ বের করতে অসুবিধা হয়।প্রশাসন যদি বিষয়টি দেখে তবে ভালো হয়।
এখন দেখার এটায় যাত্রী প্রতিক্ষ্যালয়এর ভিতরে বসে টিকিটের ব্যবসার ফলে সৃষ্টি হওয়া যাত্রীদের সমস্যা কত দিনে দূর হয়,সেই দিকে তাকিয়ে নিত্য যাত্রীরা।
