এবি বঙ্গ নিউজ,খন্ডঘোষ।
'দিদিকে বলো' নিয়ে দ্বিতীয় দফায় জোরকদমে ময়দানে নামলো খন্ডঘোষ ব্লক তৃণমূল নেতৃত্ব।
আজ ব্লক তৃণমূলের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার, খন্ডঘোষ ব্লকের, বেরুগ্ৰাম গ্ৰাম পঞ্চায়েতের বোঁয়াইচন্ডী গ্রামে দিদিকে বলো নিয়ে জোরদার প্রচার করলেন তৃণমূলের নেতৃত্বরা।
উপস্থিত ছিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ,ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, পঞ্চায়েতে সমিতির সভাপতি অসিত বাগদি, সহ সভাপতি শ্যামল দত্ত সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
তৃণমূল এর নেতৃত্ব প্রতি বাড়ি বাড়ি ঘুরে মানুষের বিভিন্ন অভাব অভিযোগ শুনেন এবং তা সমাধান করা হবে বলে জানান।
বিধায়ক নবীন চন্দ্র বাগ আমাদের জানান যে আমারা আজ এই গ্রামে এসে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন অভাব অভিযোগ শুনলাম।
আমরা এই সমস্ত অভাব অভিযোগ সমাধান করার চেষ্টা করবো। এবং তিনি এটাও মনে করিয়ে দেন যে আমরা আমাদের ব্লকে সমস্ত ধর্মের মানুষ যেভাবে মিলেমিশে আছি সেটাকে কোনো সাম্প্রদায়িক শক্তি এটাকে যেন ভাঙ্গাতে না পারে সেটা সকলকে খেয়াল রাখতে হবে।
অপর দিকে ব্লক সভাপতি অপার্থিব ইসলাম বলেন আমরা গোটা গ্রাম ঘুরে বেশীর ভাগ মানুষের কাছে যেই অভিযোগ পেলাম সেটা হলো ১০০ দিনের কাজ।
সমস্ত মানুষ চাইছেন খুব তাড়াতাড়ি ১০০ দিনের কাজ চালু করা হোক তা নাহলে তাদের না খেতে পেয়ে মরতে হবে।
অপার্থিব ইসলাম আরো বলেন এখন সমস্ত রাজ্যের মানুষ 'জয়শ্রী রাম" ধ্বনি বলে যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল তাদের চাইছেন না মানুষ শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিতে থাকতে চাইছে।
