রামপুরহাট, বীরভূম।
জিয়াগঞ্জে শিক্ষক খুনের সিবিআই তদন্তের জন্য মিছিল কংগ্রেসের,
গত ইংরেজি 8ই অক্টোবর বিজয়া দশমীর দিনে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সপরিবারে নিজের বাড়িতে খুন হন শিক্ষক বন্ধু প্রকাশ পাল, অন্তঃস্বত্তা স্ত্রী বিউটি পাল, এবং পাঁচ বছরে র পুত্রসন্তান অঙ্গন পাল,
এই মর্মান্তিক ঘটনার পর রাজ্যের রাজনীতিতে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া তে বিভিন্ন মন্তব্য দেখা যায়,
এমনকি রাজ্যের পুলিশ বিভাগ কে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়,
পরবর্তীতে সিং আই বি তদন্ত করে উৎপল বেহেরা নামে এক ব্যক্তি কে গ্ৰেপ্তার করে,
এই ঘটনার সত্যতা নিশ্চিত করতে প্রদেশ কংগ্রেসের মাইনোরিটি দপ্তরের পক্ষে বিধায়ক মিল্টন রসিদের নেতৃত্বে বীরভূম জেলার রামপুরহাটে এক মিছিল অনুষ্ঠিত হয়,
মিছিলে বহু মানুষ অংশগ্রহণ করেন, এবং এই মিছিল শেষে বিধায়ক মিল্টন রসিদ বলেন যে সি বি আই তদন্ত হলে আসল সত্যটা প্রকাশ পাবে,
প্রকৃত সত্যতা যাচাইয়ের জন্য তিনি সিবিআই তদন্তের দাবি জানান।


