২৩ অক্টোবর :
বুধবার সাত সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল জলাশয় থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে।
মৃতের নাম উত্তম সাহা (৪১)। মৃত ওই যুবক হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর জিপির লখনও বাগান এলাকার বাসিন্দা ছিলেন।সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
মৃতের খবর পেয়ে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।গতকাল থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন বলে পরিবার সুত্রে খবর।
জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ উত্তম সাহা কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিল।
সারা রাত পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় তার পরিবারের লোকেরা খোঁজ শুরু করে।এরপর আজ সকালে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সুলতাননগর জিপির মনোহরপুর গ্রামে একটি মাখনা জলাশয়ে থেকে যুবকের মৃতদেহ ভাসতে দেখা যায়।
উত্তর সাহার স্ত্রী রুকমনি সাহা জানান যে, মঙ্গলবার কাজের সন্ধানে বেরিয়েছিল।
রাত্রে বাড়ি না ফেরায় কয়েকবার ফোনও করি। ফোনে না পেয়ে সারারাত চিন্তায় জেগে থাকি। আজ সকালবেলা মৃতের খবর পেয়ে মনোহর পুর গ্রামে গিয়ে দেখি এক মাখনা জলাশয়ে এক মৃতদেহ ভাসছে।
এরপর সেই মৃতদেহ শনাক্ত করে তিনি বুঝতে পারেন মৃতদেহটি তার স্বামীর।
মৃতের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে কি কারনে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন। এটা খুন না অন্য কিছু তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে


