প্রতিবেদক , এবি বঙ্গনিউজ ,
এই দয়াহীন সংসার আজও কি লজ্জিত
নয় | এখনো কি বিশ্ব মানবতা নিয়তির কথা এক মুহূর্তের জন্য ভাবেনা ! |
মানুষের সিন্নকায় মৃত দেহ গুলি এই ভাবেই কি মানব সভ্যতার অমানবিক ইতিহাস গুলি বয়ে নিয়ে যাবে |
তথাকথিত মানবতার যুগে কখনো গণপিটুনি কখনো বা বৃদ্ধ জননী মরদেহ রাস্তার পাশে অথবা বৃদ্ধাশ্রমের বহু পরিচিত সেই করুন দৃষ্টি যা মোটা মোটা লোহার গরাদের ফাঁক দিয়ে চেয়ে থাকে পথ পানে |
এই জনক জননী দের অপরাধ আমি জানিনা, তবে বেশ বলতে পারি বিশ্বে এখন সভ্যতার নির্লজ্জ রূপ গলিতে গলিতে বর্তমান |
এক দিন কালের প্রবাহ
আমাদের কেও নিয়ে আসবে জীবনের অন্তিম কালে |
সেই দিনের কথা ভাবলে গায়ের লোম কাঁটা দেয় |
