বেতন বৃদ্ধির দাবিতে আবারও পথে নামতে চলছে রাজ্যের শিক্ষা বন্ধুরা,
নুন্যতম যোগ্যতা অনুযায়ী বেতনের দাবিতে এবং এছাড়াও বিভিন্ন ভবিষ্যনিধি সহ একাধিক দাবিতে রাজ্যের শিক্ষা বন্ধুরা আগামী 7,8,ই নভেম্বর 2019, কলকাতার রাজপথে বিক্ষোভ কর্মসূচি করতে চলেছে।
রাজ্যের সর্বশিক্ষা মিশনের আওতায় শিক্ষাবন্ধুরা সবথেকে বেশি বঞ্চিত হচ্ছে, এবং বেতন বৈষম্যের শিকার হয়ে চলছে,
এর ই প্রতিবাদে বারবার আবেদন নিবেদন করে কোন কিছু ই সুরাহা দীর্ঘদিন না হবার ফলে রাজ্যের শিক্ষা বন্ধুরা গত 9ই আগষ্ট কলকাতার বিকাশ ভবনে ডেপুটেশন আন্দোলনে যান,
কিন্তু বিধাননগর পুলিশ সেই আন্দোলনের উপর লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে এবং প্রায় 350জন শিক্ষা বন্ধুদের গ্ৰেপ্তার করে ,
পরবর্তীতে গত 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনই কলকাতার রাজপথে লজ্জা দিবস হিসেবে পালন করেন,
কিন্তু কোনো কিছু সুরাহা না হওয়ায় আগামী 7,8ই নভেম্বর এই দুই দিন কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করতে চলেছে রাজ্যের শিক্ষা বন্ধুরা।
এবিষয়ে শিক্ষা বন্ধু যৌথ মঞ্চের নেতা নন্দদুলাল দাস এক প্রশ্নের জবাবে বলেন যে রাজ্যের শিক্ষা বন্ধুরা একেবারেই বঞ্চিত, অবহেলিত, এবং বেতন বৈষম্যের শিকার,
স্নাতকোত্তর পর্যায়ে যোগ্যতা অনুযায়ী নিয়োজিত শিক্ষাবন্ধুদের বেতন অষ্টম শ্রেণী যোগ্যতা মান অনুযায়ী নিয়োজিত গ্ৰুপ ডি র বেতন শিক্ষা বন্ধুদের থেকে ও বেশী,
এই বেতন বৈষম্যের শিকারের প্রতিবাদে আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে আবেদন নিবেদন জানিয়ে ছিলাম কোনো কিছু কাজ হচ্ছে না,
তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি,
মাননীয় মুখ্যমন্ত্রী র কাছে আমাদের অনুরোধ সহানুভূতি র সহিত আমাদের দাবী গুলো বিবেচনা করার আহ্বান জানাচ্ছি,






