ঝাড়গ্রাম জেলায় দিনের পর দিন হাতির সংখ্যা বেড়েই চলছে।
কখনো রাজ্য সড়কে আবার কখনো চাষের জমিতে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। তাতেই আতঙ্কিত ঝাড়গ্রাম বাসী।
স্থানীয় সূত্রে খবর রবিবার ঝাড়গ্রাম জেলার বালিভাসা তে চাষের জমিতে দাপিয়ে বেড়ানো হাতির দল।
এদিন গ্রামবাসীরা জানান ধান পাকার পরে বালিভাসা তে হাতি আসতো।
কিন্তু এ বছর ধান পাকার আগে হাতি চাষের জমিতে তান্ডব চালাচ্ছে তাতেই পড়েছে চাষিদের মাথায় হাত।
এ নিয়ে প্রশাসন বারবার জানানো সত্ত্বেও কোন কাজ হয়নি বলে দাবি করেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
