মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চমীর পঞ্চমীর সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার পূজা,




নিজস্ব প্রতিবেদক, 

উঃ দিনাজপুর। 

 টলিউড শিল্পী বনি সেনগুপ্ত ও সঙ্গিতশিল্পী সোমছন্দা ভট্টাচার্য দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চমীর পঞ্চমীর সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ইটাহারের উল্কা ক্লাবের ৫৪ তম দূর্গা পূজার শুব উদ্বোধন হয়ে গেল। 

এদিনের অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন মন্ডপ প্রাঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পূজার উদ্বোধন করেন,এছাড়াও উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য,সহ সভাধিপতি ফারহাদ বানু, জেলা পরিসদের দুই কর্মাধ্যক্ষ মোশারফ হুসেন ও পূজা আচার্য্য, পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ, ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি অমিত গাঙ্গুলী,সহ অন্যান বিশিষ্ট জনেরা।




পাশাপাশি এদিন ক্লাবের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এই বছরেও স্বর্গীয় বরুন আচার্য্য ও নিসা আচার্য্য স্মৃতিতে ইটাহার ব্লকের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, ক্রীড়া বিভাগে যারা টপার হয়েছেন ও রাজ্য থেকে জাতীয় স্তরে যারা খেলাধুলায় কৃতি হয়েছেন তাদের সস্বর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিরা এই কৃতিদের হাতে সম্বর্ধনা তুলে দেন। 

এছাড়া সাধারন মানুষকে আনন্দ মুখর করে তুলতে টলিউডের নায়ক বনি সেনগুপ্ত ও সঙ্গিতশিল্পী সোমছন্দা ভট্টাচার্য দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পীরা তাদের গান ও নাচের মধ্যে দিয়ে অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলে।

 এদিনের অনুষ্ঠান ঘিরে সাধারন মানুষের উপচে পড়া ভিড় দেখা যায় অনুষ্ঠান প্রাঙ্গনে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...