স্ত্রীকে খুন করে রান্নাঘরের মাটিতে পুঁতে ফেলার অভিযোগে স্বামী ও স্বামীর প্রেমিকাকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ,

নিজস্ব প্রতিবেদক, 

উঃ দিনাজপুর,



 নিজের স্ত্রীকে খুন করে রান্নাঘরের মাটিতে পুঁতে ফেলার অভিযোগে স্বামী ও স্বামীর প্রেমিকাকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। উ

ল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা মহম্মদ হানিফের স্ত্রী অলিভিয়া পারভিনের মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ির রান্নাঘরের মাটির নীচ থেকে। 




অলিভিয়া পারভিন খুনের ঘটনার অভিযোগ ওঠে তাঁর স্বামী হানিফ ও তার এক প্রেমিকা শিলা ভৌমিকের বিরুদ্ধে। এই প্রেমিকাকে নিয়েই চরম অশান্তি চলছিল হানিফ আর অলিভিয়ার মধ্যে। 

অভিযোগ প্রেমের বাধা সরাতেই নিজের স্ত্রীকে খুন করে রান্নাঘরের উনুনের মাটিতে পুঁতে রেখেছিল মহম্মদ হানিফ। মৃতদেহ উদ্ধারের আগেই গা ঢাকা দিয়েছিল হানিফ ও তার প্রেমিকা শিলা ভৌমিক। 

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল হেমতাবাদ এলাকায়। দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে সরব হন মৃতা গৃহবধূ অলিভিয়া পারভিনের আত্মীয় পরিজন। 

ঘটনার তদন্তে নেমে হেমতাবাদ থানার পুলিশ সোমবার রাতে তাদের রায়গঞ্জ স্টেশন থেকে গ্রেপ্তার করে।

 ধৃত দুজনকেই মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...