নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে মহানন্দা নদীতে নৌকা ডুবি হয়ে মৃত্যু হল ৩জনের। নিখোঁজ প্রায় ৭০ জন যাত্রী।




নিজস্ব প্রতিবেদক, 

 নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে মহানন্দা নদীতে নৌকা ডুবি হয়ে মৃত্যু হল ৩জনের। নিখোঁজ প্রায় ৭০ জন যাত্রী। 

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল ১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর ঘাটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মুকুন্দপুর ঘাট এলাকায় মহানন্দা নদীতে একটি বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। 




ওই বাইচ প্রতিযোগিতা দেখার জন্য মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর, মল্লিকপাড়া থেকে ১০০ জনেরও বেশি মানুষ জগন্নাথপুর ঘাট থেকে একটি নৌকো করে মুকুন্দপুর ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। 

কিন্তু অতিরিক্ত যাত্রী থাকার ফলে মাঝ নদীতে জুবে যায়। বৃষ্টির ফলে মহানন্দা নদীতে এখন জল বেশি থাকার কারণে নৌকার যাত্রীদের আর উদ্ধার করা যায়নি।




 কয়েকজন যাত্রী শুধু সাঁতরে প্রাণে বেঁচেছেন। এ বিষয়ে চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা।

 এখনো পর্যন্ত তিন জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। মৃতদের মধ্যে দুজন বৃদ্ধা ও একজন বৃদ্ধ এদের বাড়ি চাঁচল থানার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ৭-৮জন যাত্রী কোনোক্রমে সাঁতরে নদীর পাড়ে উঠে প্রাণে বেঁচেছেন। 

বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে, উদ্ধার কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও স্থানীয় বাসিন্দারা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...