উঃ দিনাজপুর,
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব ছেড়ে দিলে ওনার পক্ষেও ভালো এবং রাজ্যের মানুষের পক্ষেও ভালো হবে "।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এক কর্মীসভায় যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির সর্বভারতীয় নেতা মুকুল রায় অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গে গনতন্ত্র লোকতন্ত্র বলে কিছু নেই, এরাজ্যের মানুষের সাথে সাথে সারা ভারতবর্ষের সাধারন মানুষের মনে প্রশ্ন উঠে এসেছে পশ্চিমবঙ্গে গনতন্ত্র লোকতন্ত্র থাকবে কি থাকবেনা!
তাঁর এও অভিযোগ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পর ৮৯ জন বিজেপি কর্মী সমর্থক খুন হয়েছেন।
লোকসভা ভোটের পর এ রাজ্যে ৩৫ জন মানুষ খুন হয়েছে।
এরাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। তার মতে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীত্ব মমতা বন্দোপাধ্যায়ের ছেড়ে দেওয়া উচিত।
তাহলে ওনার পক্ষেও ভালো হবে পাশাপাশি রাজ্যের মানুষের পক্ষেও ভালো হবে।
সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা মুকুল রায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায় সম্পর্কে বলেন, উনি নোবেল প্রাইজ পেয়েছেন বলেই তিনি অর্থনীতির বিশারদ তা নয়।
তাহলে তো তিনিই ভারতবর্ষের অর্থমন্ত্রী হতে যেতেন। ওনার বিপক্ষে বলার অনেক জায়গা আছে। অভিজিৎ বাবু তাঁর নিজের কথা বলেছেন আর বিজেপি নেতৃত্ব দলের কথা বলেছে।
হরিয়ানা আর গুজরাটে আজ বিধানসভা নির্বাচনে ভোটগ্রহন চলছে।
এই দুই রাজ্যেই বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে বলে দাবি করেন বিজেপি নেতা মুকুল রায়।

