মালদা ,১০ অক্টোবর:
বুধবার রাতে এক মোটর বাইকের শোরুমে ঢুকে নগদ ৮৫ হাজার টাকা সহ ৪০টি মোটর বাইকের ব্যাটারি সহ অন্যান্য জিনিস নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।
বৃহস্পতিবার সকালে শোরুম খুলতে এসে ঘটনাটি নজরে পড়ে ওই শোরুমের মালিক ও কর্মীদের।
যার জেরে গভীর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
ঘটনায় হরিশচন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন শোরুমের মালিক।
অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ।
