মালদা, ১৬ অক্টোবর:
স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনকে মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মিল্কির নরহরিপুরে।
আক্রান্তরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
আক্রান্তরা হলেন মনিকা মন্ডল, জুয়েল মন্ডল ও রিয়া মন্ডল।
জানা গিয়েছে, গতকাল রাতে জুয়েল মন্ডলের স্বামী মিঠুন মন্ডল স্ত্রী সহ শ্বশুরবাড়ির পরিবারের লোকজনকে মারধর করে।
স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করে। এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।

