মালদা,
রেশনের মাধ্যমে উপভোক্তরা গুনগত সামগ্রী সঠিক পরিমানে পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে সাইপ্রাইজ ভিজিট করলেন মালদার জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য।
তিনি আজ সকাল থেকে হবিবপুর,পুরাতন মালদার বিভিন্ন গ্রামের রেশন দোকানে অভিযান করেন। এই অভিযানে জেলাশাসক ছাড়াও খাদ্য দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
রেশন দোকানে অভিযানের পর সন্তোষ প্রকাশ করেন জেলাশাসক। রেশন দোকানের গ্রাহকদের সাথেও কথা বলেন জেলাশাসক। রেশন গ্রাহকেরা বর্তমান সরকারের পরিসেবার উপর সন্তুষ্ট।
তবে মাঝে মধ্যেই খাবার অযোগ্য সামগ্রী পাওয়া যায়। এদিকে ক্ষোভ উগড়ে দেন রেশন ডিলাররা। তাদের দাবী রেশনে সামগ্রী বিক্রী করে কমিশনবাবদ যে অর্থ উপার্জন হয় তা খুবই সামান্য।
তাদের এমন সমস্যার সমাধানে এগিয়ে আসুক সরকার এমনই আবেদন তাদের।
জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য জানান কিছু সমস্যা আছে। তবে রেশন ব্যবস্থাতে গুরুতর কোন সমস্যা নেই।
