বেসরকারী উদ্যোগে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা চলছে।

নিজস্ব প্রতিবেদক, 




পশ্চিম বঙ্গে দীর্ঘ ১৯৯২ সাল থেকে বেসরকারী উদ্যোগে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা চলছে। না, কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয়-- আন্দোলনের প্রেক্ষাপটেই এই পরীক্ষা শুরু।




 আশির দশকে প্রথম শ্রেণী থেকে ই ্ রাজী ও পাশ-ফেল উঠে যাওয়ার ফলে এই রাজ্যের শিক্ষার অবনমন ঘটে। সেই সময় সুশীল মুখোপাধ্যায়ের মতো শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে গঠিত হয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্যদ। 




এবছর ১৫-১৯শে অক্টোবর এই পর্যদের পরিচালিত পরীক্ষায় সারা পশ্চিম বঙ্গে ৩৭৭২টি সেন্টারে ৩,৫২,৬৬৫ জন ছাত্র ছাত্রী বসেছে, বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীতে বিভিন্ন সেন্টারে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন।কোন কোন সেন্টারের সমস্ত ছাত্র ছাত্রীদের ছবি প্রদান করা হয়। -

-- উল্লেখযোগ্য দীর্ঘ ২৭বৎসর, বিশেষ ভাবে উল্লেখ্য আজ যখন সমাজের বেশীরভাগ মানুষ আত্মকেন্দ্রিকতায় নিমগ্ন, তখন বিনা পারিশ্রমিকে হাজার হাজার ছাত্র- যুব- শিক্ষক ২৭ বছর ধরে এতো বড় একটি কর্মযজ্ঞ চালিয়ে যাওয়া তো ব্যতিক্রমী ঘটনা বটেই। -




-- এখন আমাদের দেখার বিষয়- জনমতের মান্যতা দিয়ে সরকার কবে কোন শ্রেণী থেকে পাশ-ফেল চালু করে। 

পরীক্ষা চলাকালীন অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্যদের কর্মকর্তারা।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...