কিসমত শিবরাম নগর ও চাউলখোলা:
চাউলখোলা অগ্ৰনী সংঘের পূজো এবার ৬৩ বছরে পড়লো। মন্ডপ তৈরি করা হয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ ভবনের আদলে।
প্রতিমা তৈরি করা হয়েছে রেশম সুতা দিয়ে।ছয় দিনের পূজোয় থাকছে মাছের চারা পোনা বিতরণ,গাছ বিতরণ,বস্ত্র ও হেলমেট বিতরণ।বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা বিতরন।
এছাড়াও প্রত্যেক দিন সন্ধ্যায় থাকছে দর্শন ক্যুইজ।বলে জানান সংঘের সভাপতি তথা হলদিয়া পঞ্চায়েতের সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোকুল চন্দ্র মাজী।
কিসমত শিবরাম নগর বিনয়ী সংঘ প্রত্যেক বছরই নতুন নতুন চমক দেয় দর্শনার্থীদের। এবার ৬৩ তম বর্ষপূর্তি তে তাদের থিম- শিবলিঙ্গ ও পোড়া মাটির প্রতিমা।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশো তম জন্মদিন এর কথা মাথায় রেখে মঞ্চ তৈরি করা হয়েছে বিদ্যাসাগর মহাশয়ের নাম অনুসারে।
চলবে প্রত্যেক দিন সন্ধ্যায় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান,নাটক, কবিতা পাঠ প্রভৃতি।ক্লাব সভাপতি বিকাশ জানা বলেন এবছর আমদের বাজেট ৮ লক্ষ টাকা।
পূজোর বাজেট ১০ লক্ষ টাকা। এবং এই পূজো উপলক্ষে ওই এলাকা ঘিরে মেলা বসেছে।
কিসমত শিবরাম নগর ঋষি বঙ্কিমচন্দ্র স্মৃতি সংঘ এর ৪৩ তম বর্ষে এবারের ভাবনা পুরীর জগন্নাথদেবের মন্দির।
বাজেট- ৪ লক্ষ টাকা। রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির,এর পাশাপাশি থাকছে দলগত ক্যুইজ, বিতর্ক,সংবাদপাঠ।
ক্লাব সভাপতি শুভজিৎ গুড়িয়া বলেন,কৃতী ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা ও দুস্থদের মশারি ও শীতবস্ত্র বিতরণ করা হবে,
কিসমত শিবরাম নগর ও চাউলখোলা দুই গ্ৰাম আলোর মেলায় সেজে উঠেছে।
কোনরকম চাঁদার জুলুম নেই।ডিজে বক্সের দাপাদাপি নেই বললেই চলে।
থাকছে প্লাস্টিক নিমূল অভিযান ও জল সংরক্ষণ কমসূচি।বলে জানান গ্ৰামের প্রবীণ নাগরিক তথা শিক্ষক হারাধন দোলাই।






