বসিরহাটের মানুষের জন্য কাজ করুক নুসরাত জাহান , বসিরহাটের সাধারণ মানুষের এখন একটাই দাবি অভিনেত্রী সংসদের কাছে |




মহঃ নুর হোসেন জমাদার , 

প্রতিবেদক, প্রতিবেদক, এবি বঙ্গনিউজ, 

 ভোট যুদ্ধ শেষ হয়ে অনেক দিন পেরিয়ে গেলো | এক বিপুল ভোটের মার্জিনে বসিরহাটের সাধারণ মানুষ তাদের নেত্রী বানালেন নুসরাত জাহানকে | ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়ে ছিলেন এই অভিনেত্রী সংসদ কিন্তু কতোটা তার প্রতিশ্রুতি পালন করছেন তার খবর নিলো এ বি বঙ্গ নিউস এর কলম | 

 বসিরহাটের মানুষের মতামত থেকে একটা বিষয় পরিস্কার যে তার তাদের নেত্রীকে এখন কেবল সোশ্যাল মিডিয়া অথবা টিভি চ্যানেল এ দেখতে পায় | 
বসিরহাটের মানুষের কথায় , তার ধর্ম নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই , সাধারণ কেবল উন্নতি চায় | 

 উল্লেখ বসিরহাটের বহু জায়গায় এখনও উন্নতি অনেক পিছিয়ে আছে বিশেষ করে মিনাখাঁ এবং হাসনাবাদ থানার বহু জায়গায় মানুষের জীবন যাত্ৰার মান দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে | 

সাধারণ মানুষের আবেদন নেত্রীকে আমরা টিভিতে দেখতে চাইনা , তিনি আমাদের মাঝে এসে কাজ করুক |

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...