বর্তমান রাজনীতি দিন দিন আমাদের দেশকে হয়তো কঠিন সমস্যার দিকে নিয়ে যাচ্ছে |




মহঃ নুর হোসেন জমাদার  ,    

    প্রতিবেদক  , এবি বঙ্গনিউজ, 

 এক সু প্রাচীন সভ্যতার নিদর্শন হলো আমাদের ভারতবর্ষ | 

বহু যুগ ধরে, বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমারা  আধুনিক ভারতের মানচিত্রে অবস্থান করেছি | আমার বলতে দিধা হচ্ছে না, কিন্তু ভাবতে অবাক লাগে , এই অপূর্ব দেশ এবং তার বৈচিত্রের ধ্বংস লীলা আমরা কি ভাবে সম্পন্ন করছি ! |

 না আপনারা ভুল ভাববেন না, আমি আমাদের দেশের ভাষা জাতি ধর্ম জনসংখ্যা এসব নিয়ে আলোচনা করছি না , বৈচিত্র তো আমাদের দেশকে প্রাণ দিয়েছে |

 আমি বর্তমান রাজনীতির কথা বলছি, আমি শাসক দের কথা বলছি | 

আজ স্কুলের ছাত্র ছাত্রীরা ও নেতা দের ভাষণ শুনে হাসে | 

এ দিন এক স্কুল ছাত্র তার বন্ধুকে উপদেশ দিয়ে বলল " ভাই যদি কমেডি পছন্দ করিস তাহলে টিভিতে নেতা দের ভাষণ দেখ, মজা পাবি " | 

আমি কথাটা শুনে হাসলাম |

 সত্যি আজ নেতারা কোথায় নেমে যাচ্ছে, আর তার সাথে সাথে দেশ টাকে শেষ করে দিচ্ছে | 

কিছু মানুষের স্বার্থ আর  নিজেদের গদি বাঁচানোর  লড়াইয়ে সঙ্গী করে নিচ্ছে সাধারণ মানুষের |



 তারা কাজে লাগাচ্ছে মানুষের আবেগ আর অনুভূতিকে আর ধ্বংস করে চলেছে আমাদের প্রাচীন সংস্কৃতিকে | 

তারা বিভিন্ন সামাজিক ইসুকে সামনে রেখে তার পিছনে চালাচ্ছে দুর্নীতি, উন্নতির নামে চলছে চরম অবনতি | 

মানুষ আজ নিরুপায় গণতন্ত্রের হয়েছে বিষণ অসুখ |

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...