পুলিশ জুয়ার আড্ডায় হানা দিয়ে ১৭জন কে গ্রেপ্তার, প্রতিবাদে জনগণ,,

নিজস্ব প্রতিবেদক,

 মালদা, 




 গত ১৩ই অক্টোবর (লক্ষীপুজোর দিন)ইংরেজবাজারের অমৃতি নিয়ামতপুর স্ট্যান্ড এলাকায় মিল্কি ফাঁড়ির পুলিশ জুয়ার আড্ডায় হানা দিয়ে ১৭জন কে গ্রেপ্তার করে।

তার মধ্যে ফুলবাড়ীয়া অঞ্চলের ভগবানপুরের আইনুল খান(৫৮)পুলিশের মারে মারা যায়।প্রতিবাদে এলাকার মানুষ পুলিশ ফাঁড়ি ঘিরে ফেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।




আগুন লাগার সুযোগ নিয়ে কিছু আসামি পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায়।গোটা এলাকায় বর্তমানে পুলিশি তান্ডব চলছে।রাতের অন্ধকারে সাধারণ নিরীহ মানুষকে পুলিশ আসামি ধরার নামে হয়রান করছে।

আজ ১৮ই অক্টোবর মৃত আইনুল খানের বাড়িতে বামফ্রন্টের প্রতিনিধিদল গিয়েছিল।প্রতিনিধিদলে ছিলেন cpi(m )এর কৌশিক মিশ্র, একরাম হোসেন, জয়ন্ত পোদ্দার, cpi দলের গোপাল সিকদার,নিখিল ঝা,ফরোয়ার্ড ব্লক দলের সুবোধ ভগত, rsp দলের জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে ও আরো অন্যান্য নেতৃবৃন্দ।




এলাকার মানুষের দাবি শুনে আগামীকাল বামফ্রন্টের পক্ষ থেকে জেলাশাসকের নিকট অভিযোগ ও দাবি জানানো হবে।দাবি গুলি হলো:-(১)অবিলম্বে পুলিশি অভিযানের নামে নিরীহ মানুষ কে হয়রানি বন্ধ করতে হবে।

(২)নিহত পরিবারের সরকারি ভাবে আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে(৩)গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করতে হবে(৪)দোষী পুলিশ অফিসারের বিরুদ্ধে খুনের মামলা শুরু করতে হবে(৫)গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে(জুয়া খেলা)কেবলমাত্র সেই অভিযোগের ভিত্তিতেই বিচার করে জামিনে মুক্তি দিতে হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...