হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত বালিগোড়ি গ্রামের বড় কালীমায়ের পূজা বড় কালীমায়ের নামে পরিচিত এই মন্দিরে পূজা,প্রায় ১২০০ বছর ধরে দে পরিবার থেকে বড় কালী মায়ের পূজা করে আসছে দীর্ঘদিন,
আজ থেকে ১২০০ বছর আগেকার কথা বালিগোড়ি 22 নম্বর গেটের কাছে বড় কালী মায়ের নিজস্ব পুকুর আছে সেখানে কালীমাকে পুকুরের জল থেকে উঠতে দেখে এক সাধু,এরপর ওই সাধুকে স্বপ্ন দেয় যে আমি এখানে আছি আমাকে বালিগোড়ির গ্রামের এলাকায় প্রতিষ্ঠা কর সেখানে আমি থাকবো,
এছাড়াও এখানকার গ্রাম আগেকার দিনে ঘন বন জঙ্গলে ঘেরা ছিল এবং বাঘ থাকতে বলে শোনা যেত মানুষের মুখে,এই নীতি আজও মেনে আসছে বংশ পরম্পরা দে পরিবারের কর্তারা,যে মা এই গ্রামে সন্তানদের দেখভাল করছে এটা বিশ্বাস করে গ্রামের মানুষেরা,বড়কালী মা চার দিন থাকবে এখানে,শেষের দিনে বড় কালী মা ও তার বোন ছোট কালী মা,
তারকেশ্বর বালিগোড়ির গ্রামের পুজোর বিসর্জনের মূল আকর্ষণ জিনিস হল ছোট বোন ছোট কালী মা,ছোট কালী মা মিষ্টি নিয়ে বড় বোনের বাড়িতে এলে তবেই বড় কালীমা মন্দির থেকে বাইরে বের হয়,
এরপর বড় কালী মা ছোটো কালী মা বোনের বাড়িতে আসে,তারপরে বড় কালী মা ও ছোট কালী মা দুইজন বোন এক সাথে মিলিত হয় এছাড়াও ছোট কালিমা ও বড়কালী মাকে কাঁধে করে নিয়ে চারদিকে ঘুরানো হয় এবং নদীতে বিসর্জন দেওয়া হয়--------

